Abstract Submission Portal

সারসংক্ষেপ জমাদান পোর্টাল ও নির্দেশিকা

মৌলিক গবেষণা প্রবন্ধের সারসংক্ষেপ জমাদানের জন্য নিম্নোক্ত নিয়মাবলী ও পদ্ধতি অনুসরণ করুন।

সারসংক্ষেপ জমাদানের শেষ তারিখ: ০১ অক্টোবর ২০২৬

সারসংক্ষেপ জমার সময়সীমা ও গুরুত্বপূর্ণ মাইলস্টোন

সারসংক্ষেপ জমা ০১ অক্টোবর ২০২৬ গুগল ফর্ম / ইমেইল
মনোনয়ন ঘোষণা ২০ অক্টোবর ২০২৬ ইমেইলে ফলাফল
সম্মেলন তারিখ ২৭–২৮ নভেম্বর শাবিপ্রবি, সিলেট

১. সারসংক্ষেপ জমাদানের মাধ্যমসমূহ

আপনার সুবিধাজনক যেকোনো একটি মাধ্যমে সারসংক্ষেপ জমা দিন

সরাসরি ইমেইল জমাদান

Primary Method

সরাসরি সম্মেলন কর্তৃপক্ষের অফিশিয়াল ইমেইলে বিষয়ভিত্তিক সাবজেক্ট লিখে সারসংক্ষেপ পাঠাতে পারবেন।

অ্যাবস্ট্রাক্ট জমার ইমেইল:

icbll2026bng@gmail.com

ইমেইলে সারসংক্ষেপ পাঠান

অনলাইন পোর্টাল (Google Forms)

Alternative Method

আন্তর্জাতিক সারসংক্ষেপ ব্যবস্থাপনার জন্য Google Forms পোর্টাল। এখানে সহজেই তথ্য পূরণ করে ফাইল আপলোড করতে পারবেন।

স্ট্যাটাস:

আপাতত স্থগিত (Frozen)

সম্মেলনের ধরনConference Modes

২. আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন-এর অ্যাবস্ট্রাক্ট এবং প্রবন্ধ লেখকদের প্রতি জ্ঞাতব্য

গবেষকদের জন্য ফন্ট, বিন্যাস ও অনুষঙ্গের শর্তাবলী

১. অঙ্গীকারনামা ও মৌলিকতা:

প্রবন্ধের মৌলিকত্ব সম্পর্কে একটি অঙ্গীকারনামা প্রদান করতে হবে। যাতে উল্লেখ থাকবে যে, প্রকাশের জন্য জমা কৃত প্রবন্ধ ইতোপূর্বে কোনো গ্রন্থ বা জার্নালে প্রকাশিত বা প্রকাশের জন্য কোথাও জমা দেওয়া হয়নি। প্রবন্ধের সকল বক্তব্যের দায়বদ্ধতা প্রাবন্ধিকের হিসেবে বিবেচিত হবে। কুম্ভীলকবৃত্তি (Plagiarism) প্রমাণিত হলে লেখাটি বাতিল বলে গণ্য হবে।

২. প্রচ্ছদ ও শিরোনাম:

প্রবন্ধের কভার পৃষ্ঠায় প্রাবন্ধিকের নাম, পদবি, প্রাতিষ্ঠানিক পরিচয়, ফোন নম্বর, ই-মেইল সংযুক্ত করতে হবে। প্রবন্ধের প্রথম পৃষ্ঠায় কেবল গবেষণার শিরোনাম থাকবে।

৩. প্রবন্ধের রূপরেখা:

প্রবন্ধের ভাষা হবে বাংলা। ভাষা-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক অপ্রকাশিত এবং মৌলিক জিজ্ঞাসা (Research Question) ও ফলাফল (Findings of the Research) সংবলিত গবেষণা-প্রবন্ধটি সর্বনিম্ন ৩৫০০ থেকে সর্বোচ্চ ৬০০০ শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

৪. সার-সংক্ষেপ (Abstract):

প্রবন্ধের শুরুতে বাংলায় ৩০০-৫০০ শব্দের একটি সার-সংক্ষেপ দিতে হবে। সার-সংক্ষেপে শিরোনামের যথার্থতা, গবেষণার মৌলিকত্ব, তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, গবেষণা-পদ্ধতি, গবেষণার লক্ষ্য ও গবেষণা-ফল সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে হবে।

৫. মূলশব্দ (Key Words):

প্রবন্ধে অনধিক ০৫ (পাঁচটি) 'মূলশব্দ' উল্লেখ করতে হবে।

৬. ফরম্যাটিং:

A4 সাইজের কাগজে বাংলায় কম্পিউটার কম্পোজ MS Word-এ 'ইউনিকোড' (Unicode) ফন্টে হবে। ইংরেজির ক্ষেত্রে Times New Roman 12 ফন্ট ব্যবহৃত হবে। দুই লাইনের মধ্যবর্তী ১.৫ স্পেস রাখতে হবে। লেখার চারপাশে এক ইঞ্চি পরিমাণ জায়গা থাকবে এবং দুইপাশে সমতাবিধান (Justified) করতে হবে。

৭. বানান ও উদ্ধৃতি:

বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসৃত হবে। তবে উদ্ধৃতির ক্ষেত্রে মূল বানানের কোনো পরিবর্তন হবে না। মূল পাঠের মধ্যে উদ্ধৃতি পঁচিশ শব্দ বা তার বেশি হলে তা ১২ ফন্টে পৃথক আন্তর-অনুচ্ছেদে (Indent) উপস্থাপন করতে হবে। এক্ষেত্রে উদ্ধৃতি-চিহ্ন ব্যবহৃত হবে না। কবিতার উদ্ধৃতির ক্ষেত্রে মূলের পংক্তিবিন্যাস রক্ষিত হবে।

৮. তথ্যপঞ্জি (References):

প্রবন্ধের শেষে একটি তথ্যপঞ্জি সংযোজন করতে হবে। তথ্যপঞ্জিতে কেবল মূলপাঠের উদ্ধৃতি-সূত্রে উল্লিখিত তথ্যসমূহের তালিকা লেখকনামের বর্ণানুক্রমে বিন্যস্ত করতে হবে। এক্ষেত্রে প্রথমে বাংলা ও পরে ইংরেজি গ্রন্থের বিন্যাস করতে হবে। তথ্যপঞ্জি ব্যবহারের ক্ষেত্রে স্টাইল শিট হিসেবে:

ক) সাহিত্য বিষয়ক: MLA 8th edition

খ) ভাষা বিষয়ক: APA 7th edition পদ্ধতি অনুসৃত হতে হবে।

তথ্যপঞ্জি ও সাইটেশনের নমুনা

ক) MLA 8th edition (সাহিত্য বিষয়ক)

  • গ্রন্থের ক্ষেত্রে (একক লেখক): সেন, দিনেশচন্দ্র। বঙ্গভাষা ও সাহিত্য। কলকাতা : পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ। ১৯৮৬।
  • গ্রন্থের ক্ষেত্রে (একাধিক লেখক): আরিফ, হাকিম ও জাহান, তাওহিদা। যোগাযোগ বিজ্ঞান ও ভাষাগত অসঙ্গতি। ঢাকা : বুকস্ ফেয়ার। ২০১৪।
  • জার্নালে প্রকাশিত প্রবন্ধের ক্ষেত্রে: আহমেদ, ওয়াকিল। 'আলাওলের আত্মকথা : দেশ ও কাল'। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা ৩ (১৯৮৫) : ৫০-৬৬।
  • সম্পাদিত গ্রন্থের প্রবন্ধের ক্ষেত্রে: সরকার, যতীন। 'বঙ্গীয় রেনেসাঁস বিষয়ে অন্যতম ভাবনা'। সমাজ ও সংস্কৃতি। সম্পা. : ভূঁইয়া ইকবাল। ঢাকা : মাওলা ব্রাদার্স। ২০০৭। ৫০-৬৮।
  • একই সালে একজনের একাধিক রচনার ক্ষেত্রে: প্রকাশসালের সঙ্গে ক, খ যুক্ত করে (যেমন : ২০০৯ক, ২০০৯খ ইত্যাদি)।
  • জার্নাল আর্টিকেল (লাইব্রেরি ডাটাবেজ): Cummings, Scott T. "Interactive Shakespeare." Theatre Topics 8.1 (1998): 93-112. Project Muse. Web. 14 Aug. 2003. http://www.press.jhu.edu

মূল পাঠে উদ্ধৃতির উৎস বন্ধনীর ভেতরে ব্যবহারের উদাহরণ:

  • একক লেখক (দিনেশচন্দ্র সেন): (সেন, ১৯৮৬ : ৩৯)
  • একই উৎস থেকে ঠিক পরের উদ্ধৃতি: (৪১)
  • একাধিক লেখক (হাকিম আরিফ ও তাওহিদা জাহান): (আরিফ ও জাহান, ২০১৪ : ১৯)
  • Paraphrasing-এর ক্ষেত্রে: (শহীদুল্লাহ্, ১৯৮১ : ২২)

খ) APA 7th edition (ভাষা বিষয়ক)

  • গ্রন্থের ক্ষেত্রে (একক লেখক): শহীদুল্লাহ্, মুহম্মদ (১৯৮১), বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত (তৃতীয় সংস্করণ), ঢাকা : রেনেসাঁস প্রিন্টার্স।
  • গ্রন্থের ক্ষেত্রে (একাধিক লেখক): আরিফ, হাকিম ও জাহান, তাওহিদ (২০১৪), যোগাযোগ বিজ্ঞান ও ভাষাগত অসঙ্গতি, ঢাকা : বুকস্ ফেয়ার।
  • জার্নালে প্রকাশিত প্রবন্ধের ক্ষেত্রে: মূসা, মনসুর (১৯৮৪) 'প্রথম তিনটি বাংলা ব্যাকরণ', বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা ২, ৭৭-৮৭।
  • সম্পাদিত গ্রন্থের ক্ষেত্রে: এনামুল হক, মুহম্মদ (২০০০) 'অধ্যাপক মুহম্মদ আব্দুল হাই', মুহম্মদ আব্দুল হাই স্মারক-গ্রন্থ, সম্পা. : মোহাম্মদ মনিরুজ্জামান, ঢাকা : এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, ৭৬-৮২।
  • জার্নাল আর্টিকেল (লাইব্রেরি ডাটাবেজ): Levy, Erika S. 2010. Production of French vowels by American-English learners of French: Language experience, consonantal context, and the perception-production relationship. The Journal of the Acoustical Society of America 128(3). 1290-1305. https://doi.org/10.1121/1.3466879

মূল পাঠে ব্র্যাকেট ব্যবহার:

  • (শহীদুল্লাহ্, ১৯৮১, ২২)

৯. সিদ্ধান্ত:

প্রবন্ধ প্রকাশের ক্ষেত্রে সম্পাদনা-পর্ষদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

৩. সম্মেলন সম্পর্কিত তথ্য

তারিখ, স্থান, থিম ও ফিসমূহ

সাধারণ তথ্য

মূল প্রতিপাদ্য: শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ ও সিলেটে নজরুল: মুক্তচিন্তা ও দ্রোহের উত্তরাধিকার

সম্মেলনের বিষয়সমূহ: ভাষা, সাহিত্য ও সংস্কৃতি; তুলনামূলক ও উত্তর-ঔপনিবেশিক সাহিত্য; পরিবেশবিদ্যা ও নারীবাদ (পরিবেশ-সমালোচনা ও নারীবাদ); ধর্ম, দর্শন ও বিজ্ঞান; সমাজ, রাষ্ট্র ও অর্থনীতি; প্রকৃতি ও পরিবেশ।

তারিখ: ২৭-২৮ নভেম্বর, ২০২৬ খ্রি.

ভেন্যু: সেন্ট্রাল অডিটোরিয়াম, শাবিপ্রবি, সিলেট

মোড: অফলাইন (সরাসরি)। অনলাইন সুবিধা শুধু বিদেশিদের জটিলতার ক্ষেত্রে প্রযোজ্য।

ওয়েবসাইট: https://icbll.sust.edu

ডিপার্টমেন্টাল নোটিশ বোর্ড: https://www.sust.edu/departments/bng/notice-board/55

গুরুত্বপূর্ণ ইমেইল: icbll2026bng@gmail.com

সংশোধিত গুরুত্বপূর্ণ তারিখসমূহ

(১৮.০৭.২০২৬ অনলাইন সভার সিদ্ধান্ত অনুযায়ী)

  • সার-সংক্ষেপ জমা দেওয়ার শেষ তারিখ: ০১ অক্টোবর, ২০২৬ খ্রি. (পূর্বে ছিল ১৫ আগস্ট, ২০২৬)
  • গৃহীত হওয়ার বিজ্ঞপ্তি: ২০ অক্টোবর, ২০২৬ খ্রি. (পূর্বে ছিল ২০ আগস্ট, ২০২৬)
  • পূর্ণাঙ্গ গবেষণাপত্র জমা দেওয়ার শেষ তারিখ: (পরে জানানো হবে)
  • নিবন্ধনের শেষ তারিখ: ৩০ অক্টোবর, ২০২৬ খ্রি.

নিবন্ধন ফি (Registration Fees)

  • বাংলাদেশি অংশগ্রহণকারী (শিক্ষক/পেশাজীবী): ২৫০০ টাকা
  • শিক্ষার্থীর গবেষণাপত্র উপস্থাপন ফি: ১৫০০ টাকা
  • অংশগ্রহণ ফি (শুধু শাবিপ্রবি বাংলা বিভাগের শিক্ষার্থীদের জন্য): ১০০০ টাকা
  • আন্তর্জাতিক অংশগ্রহণকারী (পেশাজীবী/কাগজ উপস্থাপনকারী): ৭৫ মার্কিন ডলার ($75 USD)

৪. প্রয়োজনীয় ফাইল ও ডাউনলোড হাব

সম্মেলনে অংশগ্রহণকারী গবেষকদের সুবিধার্থে প্রয়োজনীয় টেমপ্লেট ও নির্দেশিকা

সারসংক্ষেপ টেমপ্লেট (.docx)

বাংলা ও ইংরেজি সারসংক্ষেপ রচনার অফিশিয়াল টেমপ্লেট ও ফন্ট নির্দেশিকা।

ডাউনলোড DOCX

সারসংক্ষেপ আহ্বান বিজ্ঞপ্তি (PDF)

পূর্ণাঙ্গ সারসংক্ষেপ আহ্বান বিজ্ঞপ্তি ও নিয়মাবলি সংক্রান্ত অফিশিয়াল নির্দেশিকা।

ডাউনলোড PDF

সম্মেলন ব্রোশিয়ার (Brochure)

সম্মেলনের উদ্দেশ্য, কমিটি, ভেন্যু ও বিষয়বস্তু সমৃদ্ধ তথ্যপুস্তিকা।

ব্রোশিওর ডাউনলোড